শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ মে, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ২১ মে, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পটুয়াখালীতে নৌকা উল্টে সিপিপি’র টিম লিডার নিখোঁজ,বেরীবাঁধ ভেঙ্গে প্লাবিত ১০ গ্রাম

মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী : [২] ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পটুয়াখালীতে নৌকা উল্টে সিপিপি’র একজন স্বেচ্ছাসেবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ স্বেচ্ছাসেবকের নাম মো.শাহ আলম মীর। তিনি জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের সিপিপি ৬নং ইউনিটের টিম লিডার। এছাড়া ঘূর্ণিঝড়ের আঘাতে কলাপাড়ার লালুয়া,রাঙ্গাবালীর চরআন্ডা,চালিতাবুনিয়া এলাকায় বেরীবাঁধ ভেঙ্গে কমপক্ষে ১০ গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

[৩] জেলায় কয়েক হাজার গাছপালা উপড়ে গেছে। সহস্রাধীক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে না যাওয়ায় বুধবার শেষ বিকেল পর্যন্ত সাধার মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করেছে জেলা প্রশাসন।

[৪] পুলিশ ও স্থানীয় সুত্র জানায় বেলা সাড়ে ১১টার দিকে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দাখালে নৌকায় করে ঘূর্নিঝড়ের সতর্কবার্তা প্রচার করছিলেন সিপিপি’র চার স্বেচ্ছাসেবক। এসম লোন্দাখালে নৌকা উল্টে নিখোঁজ হন ৬নং ইউনিট টিম লিডার শাহ আলম মীর। এ সময় আরো তিন জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। সিপিপি কলাপাড়া ইউনিটের উপ পরিচালক মো.আসাদুজ্জামান জানান,তাঁকে উদ্ধারের জন্য কাজ শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার জন্য উদ্ধার তৎপরতা চালানো কষ্ঠকর হচ্ছে। বরিশাল থেকে ডুবরী এলে পুরোদমে কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।

[৫] এদিকে পুবালী বাতাস ও ঘূর্ণিঝড়ের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫/৭ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ঢেউয়ের তোড়ে ভেঙ্গে গেছে লালুয়া,চর আন্ডা ও চালিতা বুনিয়া এলাকার বেরীবাঁধ। এ সব বেরীবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে কমপক্ষে ১০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়