শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ২০ মে, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ২০ মে, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইসলাম ধর্মকে কটাক্ষ করে পোস্ট দেয়ায় ভারতীয় অধ্যাপককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করল সৌদি আরব

আক্তারুজ্জামান : [২] সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইসলাম বিরোধী পোস্ট করে পদ খোয়ালেন সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভারতীয় অধ্যাপক নীরজ বেদি। তাকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। খবর : ট্রেন্ডস ম্যাপ।

[৩] অধ্যাপক নীরজ বেদি সৌদি আরবের জাজান বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ছিলেন। তার বেতন ছিল ৩৫,০০০ রিয়াল অর্থাৎ প্রতি মাসে ভারতীয় সাত লাখ রুপি। খবর : ওবিএন

[৪] এই তথ্য নিশ্চিত করেছে জাজান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কিছু সদস্যর অভিযোগ রয়েছে, নীরজ বেদি আপত্তিজনক পোস্ট এবং ইসলামফোবিক টুইট করছেন। বিষয়টা আমাদেরও নজরে এসেছে। তাই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। খবর : দৈনিক সমাচার

[৫] ইসলাম ধর্মকে আঘাত ও মুসলমানদের বিরুদ্ধে বিষোদগার অর্থাৎ সাম্প্রদায়িক আচরণের জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড করা হয়েছে।

  • সর্বশেষ