শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ২০ মে, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালেবান-আফগান বাহিনীর কারণে বেসামরিক মৃত্যু বাড়ছে : জাতিসংঘ

ইমরুল শাহেদ : [২] আফগানিস্তানে সহিংসতা কমানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সতর্ক করে দিয়ে বলা হয়েছে, তালেবান ও আফগান বাহিনীর সংঘর্ষের কারণে এই মৃত্যু বাড়ছে। আইএসসহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের নৃশংসতার কারণে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে। দি ইকোনোমিক টাইমস, ইয়ন

[৩] গত সপ্তাহে কাবুলে একটি প্রসূতি হাসপাতালে ভয়াবহ হামলাটির দায় এখনো কোনো সন্ত্রাসী গ্রুপ স্বীকার করেনি। কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে, সংখ্যালঘু শিয়াদের লক্ষ্য করে হামলা চালানোর এই কাজ আইএসেরই। এর আগে তারা এমন হামলা অনেকবার চালিয়েছে।

[৪] তালেবানরা প্রসূতি হামলার বিষয়টি অস্বীকার করেছে। এই হামলায় দুটি শিশু ও দুইজন মা সহ ২৪ জন নিহত হয়েছেন।

[৫] জাতিসংঘের অভিযোগে দেখা যায়, গত এক মাসে তালেবানরা ২০৮ জন বেসামরিক লোককে হত্যা করেছে। আফগান বাহিনীর অভিযানের সময় এপ্রিল মাসেই নিহত হয়েছেন ১৭২ জন বেসামরিক লোক। এসব নিহতের ঘটনা ঘটেছে ক্রস-ফায়ারের কারণে।

[৬] আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ডেবোরাহ লাইঅনস বলেছেন, ‘তালেবান এবং আফগান কর্তৃপক্ষ একটি শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছেন। তাদের উচিত জনগণের জানমালের নিশ্চয়তা প্রদান। এ ব্যাপারে যুদ্ধ শেষ হওয়ার দিকে তাকিয়ে থাকা যাবে না।’

[৭] তিনি বলেন, ‘এজন্য যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু হওয়া প্রয়োজন।’

[৮] আফগানিস্তানে সহিংসতা কমিয়ে আনার কথা এমন একটা সময়ে বলা হচ্ছে, যখন ওয়াশিংটনের বিশেষ দূত জালমে খালিলজাদ তালেবানদের সঙ্গে আবারো বিরোধ মিটিয়ে ফেলার জন্য আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়