শিরোনাম
◈ ইরানে হামলায় পশ্চিমাদের প্রকাশ্য উসকানি ছিল, অভিযোগ রাশিয়ার ◈ বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন, স্থাপন করা হয়েছে ৩টি উদ্ধার ক্যাম্প ◈ বিশ্বকাপে ফুটবল ভক্তদের কাণ্ড! ম্যাচের আগে ভিডিও দেখতেই লাখ ডলার আয় ইনফ্লুয়েন্সারের ◈ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা জোরদার, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ◈ আকাশসীমাকে অভেদ্য করতে ‘স্টিল ডোম’, ২৪ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা প্রকল্প ঘোষণা এরদোয়ানের ◈ বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ল্যাম্প-মোমবাতির আলোয় রাত কাটছে দ্বীপবাসীর ◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট ◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ে হাঁসের খামার

!তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] করিমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ের একটি ভবণকে দখল করে গড়ে তোলা হয়েছে হাঁসের খামার। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে স্কুলের সৌন্দর্য।

[৩] অফিস রুম ও ক্লাসরুমের মাঝখানের হাফবিল্ডিং এই ভবণটিকে উক্ত বিদ্যালয়ের নৈশপ্রহরী আলাল মিয়া স্থানীয় শক্তির প্রভাব খাটিয়ে হাঁসের খামার হিসেবে ব্যবহার করছেন। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর থেকে মাসখানেক ধরে সাড়ে তিন হাজার হাঁস নিয়ে তিনি এই খামার স্থাপন করেন।

[৪] আলাল মিয়ার স্ত্রী জানিয়েছেন, বিশ-বাইশ দিন আগে এখানে বাচ্চা ফোটানোর কাজ সম্পন্ন করা হয়েছে। বাচ্চাগুলো পোক্ত করতে আরও মাসছয়েক লেগে যেতে পারে।

[৫] বিদ্যালয়ের আশপাশের বাসিন্দাদের মতে, খামারটি থেকে আসা দুর্গন্ধের কারণে স্কুলের মাঠ দিয়ে চলাফেরা করা বেশ কষ্টসাধ্য। ছোট বাচ্চারা এখানে খেলাধূলা করতে পারছে না। তারা এটিকে দ্রুত সরানোরও দাবি জানান।

[৬] জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন সেলিম বলেন, আলাল মিয়ার হাঁসের খামার স্কুলের পিছনে ছিল। স্কুল ভবণে আমার জানামতে কোনো খামার নেই। যদি থেকে থাকে তাহলে আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়