শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুর সালথায় এই প্রথম করোনা রোগী শনাক্ত, লকডাউনের প্রস্তুতি

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি: [২] জেলার সালথায় এই প্রথম একজন করোনা রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
[৩] আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এম ইফতেখার আজাদ। এর আগে ফরিদপুরের অন্য সবকটি উপজেলায় করোনা রোগী সনাক্ত হলেও শুধুমাত্র সালথা উপজেলায় কোনো করোনায় আক্রান্ত ছিলোনা।

[৪] এলাকাবাসি ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার জয়ঝাপ গ্রামে। আক্রান্ত ব্যক্তি ফরিদপুরের সদরপুরের হাটকৃষ্ণপুরের একটি ফার্মেসীতে চাকুরী করতেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এম ইফতেখার আজাদ সাংবাদিকদের বলেন, সকালে আমরা করোনা আক্রান্ত ব্যক্তির পজিটিভ রিপোর্ট হাতে পাই। তিনি বলেন, ওই ব্যক্তির হালকা জ্বর ও গলা ব্যথা ছিলো।

[৬] সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। লকডাউনের প্রস্তুতি চলছে।

[৭] এব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, আমরা করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িটিকে লকডাউন করার প্রস্তুতি নিচ্ছি। শ্রীঘ্রই লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়