শিরোনাম
◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৯৯৯ সালের পর এতো বড়ো সুপার সাইক্লোন আর হয়নি এ অঞ্চলে, বলছে আকুওয়েদার

সালেহ্ বিপ্লব : [২] বিশ্বের শীর্ষস্থানীয় ঝড় অনুসরণকারী এ মার্কিন সংস্থাটি বলছে, সুপার সাইক্লোন আম্ফান বাংলাদেশে প্রলয়ংকরী আঘাত হানবে। ভয়াবহ ক্ষতি করবে ভারতের উপকূলেরও। বাসস, এক্সপ্রেসইউকে, আকুওয়েদারডটকম

[৩] AccuWeather এর শীর্ষ আবহাওয়াবিদ জ্যাসন নিকোলাস বলেছেন, বুধবার সন্ধ্যার পর সাইক্লোনটি আঘাত হানবে। তিনি জানান, ঝড়টি দক্ষিণ বঙ্গোপসাগরের উত্তর ও উত্তর পশ্চিম থেকে ক্রমেই শক্তিশালী হয়ে দুদেশের উপকূলীয় অঞ্চলের দিকে এগোচ্ছে। অনুকূল পরিবেশ পাওয়ায় এর শক্তি ক্রমেই বাড়ছে।

[৪] পূর্বাভাসে সংস্থাটি বলেছে, ধ্বংসাত্মক ঝড়ো হাওয়া, বৃষ্টি নিয়ে আসবে আম্ফান। গতিবেগ হবে ঘণ্টায় ২২০ কিলোমিটার। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন সংস্থার বিজ্ঞানীরা। এর আগে ১৯৯৯ সালে উড়িষ্যা সাইক্লোনের গতিবেগ ছিলো ঘন্টায় ২৬০ কিলোমিটার।

[৫] আকুওয়েদারের সিনিয়র আবহাওয়াবিদ এডাম ডাউটি বলেছেন, সাইক্লোনটির প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে  কয়েক ফুট উঁচু জ্বলোচ্ছাসের আশঙ্কাও রয়েছে।

[৬] এটির বর্তমান যে গতিপথ তাতে সরাসরি আঘাত করবে কলকাতায়।

[৭] সংস্থাটি এও বলেছে, আঘাত হানার আগে সাইক্লোনটি কিছুটা দুর্বল হয়ে পড়বে। কিন্তু তাতে করেও বিপদের মাত্রা খুব একটা কমবে না।

[৮] ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস,  ঘূর্ণিঝড়টি বুধবার বিকেল থেকে সন্ধ্যে নাগাদ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত দীঘা থেকে শুরু করে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী সমুদ্রতটের কোনও একটি জায়গা দিয়ে উপকূলে আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়