শিরোনাম
◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিছিয়ে গেলো অস্ট্রেলিয়ার নাগরিকদের বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময়

কূটনৈতিক প্রতিবেদক : [২] অস্ট্রেলিয়ান হাইকমিশন সোমবার এ তথ্য জানিয়ে বলেছে, তৃতীয় বিশেষ ফ্লাইটের সময় ২৭ মে’র পরিবর্তে ২৮ মে ঢাকা ছেড়ে যাবে।

[৩] ফ্লাইটটি পরিচালনা নিশ্চিত করতে আমাদের সর্বনিম্ন ১২০ জন যাত্রী প্রয়োজন ছিল, যা অনেকেই আগ্রহ দেখিয়েছে।

[৪] আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে, তৃতীয় ফ্লাইটটি ছাড়ার পরে আর কোনও বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে পারবো।

[৫] যদি কেউ এই ফ্লাইটের টিকিট ক্রয় না করে তাহলে তাকে বাণিজ্যিক ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশে থাকতে হবে।

[৬] ফ্লাইটটি কেবল অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী এবং তাদের স্ত্রী, আইনি অভিভাবক ও শিশুদের জন্য উন্মুক্ত।

[৭] ফ্লাইটটি ঢাকা থেকে মেলবোর্ন যাবে।

[৮] এর আগে প্রথম দফায় ১৬ এপ্রিল ও দ্বিতীয় দফায় ৯ মে অস্ট্রেলিয়ান নাগরিকরা ঢাকা ত্যাগ করেন।

  • সর্বশেষ