শিরোনাম
◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস কিভাবে এসেছে তা তদন্তে সম্মত চীন

লিহান লিমা: [২] করোনাভাইরাস কিভাবে ছড়িয়ে পড়েছে সে বিষয়ে তদন্ত করে দেখার বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সমর্থন জানিয়েছেন। সিএনএন, বিবিসি।

[৩] তিনি বলেন, ভাইরাসটি নিয়ন্ত্রণে চলে আসার পরে বিষয়টি সামগ্রিকভাবে খতিয়ে দেখা যেতে পারে। এ ধরনের তদন্ত অবশ্যই বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষভাবে হতে হবে।

[৪] গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচএ) পরিচালনা পরিষদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে একথা বলেন চীনের প্রেসিডেন্ট।

[৫] ইতোমধ্যে করোনাভাইরাস কোথা থেকে এল, তা তদন্তে যৌথভাবে খসড়া প্রস্তাবনা এনেছে অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাতে সমর্থন দিয়েছে অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, ভারত, বাংলাদেশসহ অনেক দেশ।।

[৬] এ প্রস্তাবনায় সুনির্দিষ্টভাবে চীনের নাম উল্লেখ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো করোনাভাইরাস নিয়ে তথ্য লুকোচাপা করার জন্য বেইজিংয়ের বিরুদ্ধে অভিযোগ করে আসছে।

[৭] গতকাল জেনেভায় ডব্লিউএইচও’র বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি বলেন, করোনাভাইরাস মোকাবেলার লড়াইয়ে চীন ২শ’ কোটি ডলার সহায়তা দেবে।

  • সর্বশেষ