শিরোনাম
◈ বাংলাদেশে ‘কনে খোঁজার’ অবৈধ ঘটকালি নিয়ে চীনের সতর্কবার্তা ◈ অর্থ পাচার বন্ধ হলে অনেক সমস্যা সমাধান সম্ভব ছিল: প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানকে সরাসরি গুলি করেন মোজাফফর, আত্মগোপনে ছিলেন ভারতে: ডিবি ◈ যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী এখন চীন ◈ পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী হবে অর্থনৈতিক সংস্কার: অর্থমন্ত্রী ◈ রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ◈ চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি, হাসপাতালে ভর্তি প্রায় ৯৮ হাজার ◈ ৪ প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে— শফিকুর রহমানের প্রশ্ন ◈ জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ১৯ মে, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঈদে এক টাকাও খরচ করবেন না, বাজেটের পুরোটা দিয়ে শ্রমিকদের খাবার দিচ্ছেন ভারতীয় ক্রিকেটার সরফরাজ

স্পোর্টস ডেস্ক : [২] ভারতে চলমান লকডাউনের সময়ে উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করছেন ক্রিকেটার সরফরাজ খান। আইপিএলের এই তারকা ব্যাটসম্যানের সঙ্গে আছেন তার ছোট ভাই মুশির ও তার বাবা নওশাদ। পরিযায়ী শ্রমিকেরা তাঁদের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছেন, তখন তাদের গাড়ি থামিয়ে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন সরফরাজ।

[৩] আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে খেলেন সরফরাজ। অনুর্ধ-১৯ বিশ্বকাপে ভারতকে বিশ্ব দরবারে তুলে ধরেন এই তারকা ব্যাটসম্যান। এই লকডাউনে তিনি গ্রামে আটকা পড়েছেন। সরফরাজ আগেই জানিয়েছেন, এবছর তারা ঈদ উদযাপন করবেন না, বরং সেই টাকা দান করবেন। প্রায় ১০০০ মতো খাবারের প্যাকেট বিতরণ করবেন বলে জানান তার বাবা নওশাদ। প্রত্যেকটি প্যাকেটে একটি করে আপেল, কলা, কেক, বিস্কুট ও একটি জলের বোতল থাকছে। দৈনিক সমাচার

[৪] সরফরাজ বলেন, ‛বাজারে গেলে দেখি, বহু মানুষ রাস্তায় হাঁটছে। তখনই আমরা সিদ্ধান্ত নিই তাদের সাহায্য করতে। পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার আইডিয়াটা আমার বাবারই ছিল।’ ২৩ বছর বয়সী সরফরাজ বলছিলেন যে, গ্রামের স্থানীয় কিছু ছেলেও তাকে এবং তার পরিবারকে সহায়তা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়