শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে ◈ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা ◈ ভাত, আলু ভর্তা, গরুর মাংস বাদ দিয়ে ফিটনেস সম্মত খাবার দিবে বিসিবি ◈ যুদ্ধ নাকি বাজার কৌশল? যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজার ও তেলের দামে ‘সন্দেহজনক’ ওঠানামা ◈ বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ ◈ রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের ◈ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ ◈ সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ফের বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পথে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস ◈ চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইল ও নাসিরনগরে নিখোঁজের পর পৃথকস্থানে ৩ মরদেহ উদ্ধার

আরিফুল ইসলাম, সরাইল : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগরে নিখোঁজ হওয়া তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ও গতকাল রোববার সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

[৩] ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল-নাসিরনগর সার্কেলের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোজাম্মেল হোসেন রেজা জানান, নিখোঁজের চারদিন পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার সরাইলের বাড়িউড়ায় একটি খালের কচুরিপানার নিচ থেকে কবির হোসেন (১৮) যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার সাব্বির মিয়ার ছেলে। কবির গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকায় পরিবার সাধারণ ডায়েরি করে। মরদেহের বাম পায়ের কব্জির উপরে ও ডান হাতের বগলের নিচে ক্ষতচিহ্ন দেখতে পাওয়া যায়।

[৪] এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগরের বুড়িশ্চর ইউনিয়নের রসুলপুর গ্রামের পাট ক্ষেত থেকে মোহন লাল দাস (৪৭) নামের এক কৃষককের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত রঞ্জিত দাসের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছে, গতকাল রোববার থেকে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ ছিল। মরদেহের শরীরে নখের আচরের দাগ ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে।

[৫] অপরদিকে, একই উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের লঙ্গন নদী থেকে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের ধারণা উদ্ধারকৃত মৃতদেহটি প্রায় ৬ দিন আগের এবং বয়স আনুমানিক ৩৫। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়