শিরোনাম
◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই মাসের বেশি সময় পর ভ্যাটিকানে চার্চ খুলে দেওয়া হলো

দেবদুলাল মুন্না: [২] সোমবার থেকে দেশটিতে দর্শনার্থীদের জন্য সেইন্ট পিটার্স বেসিলিকা চার্চ আবারও খুলে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের বিস্তাররোধ করতে প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে ওই চার্চটি বন্ধ ছিল। সোমবার এই চার্চের সামনে দর্শনার্থীদের লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

[৩] প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত ১০ মার্চ থেকে ভ্যাটিকান সিটির এই চার্চটি বন্ধ ছিল। ফলে সেখানে লোকজনের প্রবেশ নিষেধ ছিল।

[৪] তবে চার্চে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ মেনে চলতে হচ্ছে। একজন থেকে অপরজনকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হচ্ছে। চার্চে প্রবেশের ক্ষেত্রে সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলতে বলা হয়েছে। এছাড়া প্রত্যেকের শরীরের তাপমাত্রা মাপা এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। লোকজন এসব বিধি-নিষেধ সঠিকভাবে পালন করছে কিনা তা তদারকি করছেন পুলিশ কর্মকর্তারা।

  • সর্বশেষ