শিরোনাম
◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোতোয়ালী থানায় বসানো হলো জীবানুনাশক ডিজইনফেকশন স্প্রে অটো চেম্বার

রাজু চৌধুরী : [২] সিএমপি কোতোয়ালী থানায় জীবানুনাশক ডিজইনফেকশন স্প্রে অটো চেম্বার উপহার দিলেন বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ

[৩] রোববার দুপুরে চট্টগ্রাম কোতোয়ালী থানায় আজিজুর রহমান আজিজ এর ব্যক্তিগত উদ্যোগে উপহার দেওয়া জীনুনাশক ডিজইনফেকশন স্প্রে অটো চেম্বারটি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ শাহ মোঃ আব্দুর রউফ, এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়ার সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা, মোহাম্মদ মহসীন (পিপিএম বার) অফিসার ইনচার্জ কোতোয়ালী থানা।

[৪] এসময় কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ বলেন, প্রাণঘাতী করোনাযুদ্ধে প্রথম সারির যোদ্ধা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিজেদের জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই পুলিশ বাহিনী। করোনা যুদ্ধে বাংলাদেশ পুলিশ “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে বুকে ধারন করে ঝাঁপিয়ে পড়েছে।

[৫] তাই কোতোয়ালী থানায় জীবানুনাশক ডিজইনফেকশন স্প্রে অটো চেম্বার বসিয়েছি। এখানে প্রবেশ ও বাহির হওয়ার সময় জীবাণুমুক্তকরণের লক্ষ্যে এ চেম্বারটি বসানো হয়েছে। পুলিশের পাশে থাকার আমার ক্ষুদ্র চেষ্টা। একদিন আলো আসবেই, আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাবো, জীবানুনাশক ডিজইনফেকশন স্প্রে অটো চেম্বার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জয় দে, সজীব মির্জা, কামরুল হাসান, আতাউর রহমান সহ প্রমুখ। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ