শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নেপালে করোনায় প্রথম মৃত্যু ধরার পড়ার ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় মৃত্যু

লিহান লিমা: [২] দক্ষিণ এশিয়ার মধ্যে নেপাল ও ভুটানে এতদিন করোনায় কোনো প্রাণহানি হয় নি। টানা ৫ মাসের লড়াইয়ের পর গত শুক্রবার দেশটির সিন্ধুপালচকের বাসিন্দা এক নারী করোনা রোগির মৃত্যু হয়েছে। তিনি সদ্য সন্তান জন্মদিয়েছিলেন। এমনই খবর দিচ্ছে কাঠমান্ডুর বিভিন্ন সংবাদমাধ্যম। রোববার সকাল সাড়ে ছয়টায় দ্বিতীয় রোগির মৃত্যু হয়েছে। হিমালয় টাইমস, ওয়ার্ল্ড মিটার

[৩]বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি যে কোনও সময় পাল্টে যেতে পারে। ভুটানেও ক্রমে করোনা সংক্রমণ বড় হচ্ছে। আবার নেপালেও সংক্রমণ ছড়াচ্ছে দ্রæত।

[৪]নেপালে আক্রান্ত হয়েছেন ২০০ জনের বেশি। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৯০ হাজারেরও বেশি। প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮৭১ জন।

[৫]বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ১৭ হাজার ১৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬ হাজার ৫৯৯ জন। নতুন করে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৭৪৮ জন। এ নিয়ে করোনায় বিশ্বের ৩ লাখ ১২ হাজার ৯০২ জনের মৃত্যু হলো। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ লাখ ১১ হাজারের বেশি মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়