শিরোনাম
◈ রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি: সংঘর্ষ নয়, সমঝোতার রাজনীতি চাই ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতা রাখেন সৌরভ গাঙ্গুলি, বললেন ডেভিড গাওয়ার

এল আর বাদল : আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা আইসিসিতেও দাদাগিরি করতে পারেন সৌরভ গাঙ্গুলি। ভবিষ্যতে আইসিসির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে সৌরভের। এমনই মন্তব্য করলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ার।

ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এখন প্রকাশক হিসেবে প্রতিষ্ঠিত। বাংলা ক্রিকেটের সর্বময় কর্তা থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এখন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন তার ভূয়সী প্রশংসা করে ডেভিড গাওয়ার বলেন, আমি বুঝি, বিসিসিআইকে নেতৃত্ব দিতে হলে অনেক কিছুই জানতে হয়। সৌরভ খুব ভালো শুরু করেছে। কিন্তু ওকে আরও রাজনীতিক হতে হবে, হতে হবে আরও কৌশলী। - টাইমস অব ইন্ডিয়া

আইসিসি প্রেসিডেন্ট হওয়ার সব মশলা মজুদ রয়েছে সৌরভের মধ্যে। গাওয়ারের মতে, পৃথিবীর অন্যতম কঠিন কাজ হল বিসিসিআই পরিচালনার দায়িত্ব। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারতের অধিকাংশ মানুষই ক্রিকেট ভালবাসে। সেই দেশের ক্রিকেট বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া বেশ কঠিন কাজ। আর সেই কাজটাই দক্ষতার সঙ্গে সামলাচ্ছে সৌরভ। ও ভাল পরামর্শ দিতেও পারে। ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বোর্ডকে। যার মধ্যে এত গুন রয়েছে, সে আগামী দিনে আইসিসির প্রেসিডেন্ট হবে না কে বলতে পারে। - জি নিউজ

  • সর্বশেষ