শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিনের ৫লাখ মিটার কারেন্ট জালসহ ১৩মাঝিমাল্লা আটক

ফরহাদ আমিন : [২] কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অবৈধ ৫লাখ মিটার কারেন্ট জাল বোঝাই ট্রলারসহ১৩জন মাঝিমাল্লাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী।

[৩]আটক মাঝিমাল্লারা হলেন,মৃত সৈয়দ আলীর ছেলে মাহমুদ হোসেন, মৃত জালাল আহমদের ছেলে আব্দুল মজিদ, মৃত আলী আকবরের ছেলে আব্দুল করিম,মৃত মোস্তকের ছেলে আব্দুল মজিদ,মৃত আব্দুল শুক্কুরের ছেলে আব্দুর রশিদ, মৃত সৈয়দ আলীর ছেলে নাজির হোসেন,মৃত আলী হোসেনের ছেলে মোহাম্মদ নুর, মৃত রশিদ আহমেদের ছেলে জহির আলম, আব্দুল শুক্কুরের ছেলে মোহাম্মদ হোসেন, মৃত মমতাজ মিয়ার ছেলে মোঃ আলম,মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ জসিম, মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ রাশেদ, মৃত গুরা মিয়ার ছেলে আজিজুল হক সকলেই কক্সবাজার জেলা মহেশখালীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

[৪]শনিবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমানার ভেতর থেকে তাদেরকে আটক করা হয়েছে।

[৫]এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূব জোনের ষ্টাফ অফিসার(অপারেশন)কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম।তিনি বলেন,দুপুরে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি বিশেষ টহলদল প্রতিদিনের ন্যায় টহল দিচ্ছিলেন।এসময় ছেঁড়াদিয়ার পূব-দক্ষিণে বাংলাদেশ জলসীমানায় একটি ট্রলার গতিবিধি সন্দেহ হওয়ায়।পরে কোস্টগার্ড দ্রুত ওই এলাকায় গিয়ে একটি ট্রলারসহ১৩জন মাঝিমাল্লাকে আটক করতে সক্ষম হয়।এসময় ট্রলার তল্লাশি করে অবৈধ ৫লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।জব্দকৃত জালের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।জব্দকৃত জাল ও ট্রলারসহ ধৃতদের সেন্টমার্টিন থানা পুলিশে সোর্পদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ