শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর হাতিয়ায় করোনা উপসর্গে মারা যাওয়া ব্যক্তির দাফনে বাধা

অহিদ মুকুল, নোয়াখালী : [২] উপজেলা হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা এক (৬০) ব্যক্তির দাফনে বাধা দিয়েছে এলাকাকাসী। শনিবার (১৬ মে) ভোরে উপজেলা সদর ওছখালীতে অবস্থিত আইসোলেশন ইউনিটে (মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে) মারা যান ওই ব্যক্তি।

[৩] এদিকে, এলাকার লোকজনের বাধার মুখেপ্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ফাউন্ডেশনের লোকজন ওই বৃদ্ধের মরদেহ দাফন করে।

[৪] স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধ চট্টগ্রামে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি অসুস্থ হয়ে গেলে তার সন্তানেরা তাকে গ্রামের বাড়ি হাতিয়ার চরকিং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিয়ে আসেন।

[৫] পরে তার অসুস্থতার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ডাক্তার করোনা উপসর্গ আছে কি না দেখতে শুক্রবার বিকেলে তার বাড়িতে আসেন। কিন্তু রোগীর ডায়রিয়া ও নিউমোনিয়া হয়েছে দেখে চিকিৎসা দেন তারা।

[৬] একপর্যায়ে তার অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতাল থেকে নিয়ে অক্সিজেন দেওয়া হয়। রাতে তার অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এরপর শনিবার ভোরে তিনি মারা যান।

[৭] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নিজাম উদ্দিন মিজান জানান, রোগীর শরীরে করোনার কিছু উপসর্গ থাকায় মৃত ব্যক্তি ও তার দুই ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ফাউন্ডেশনের লোকজন তার মরদেহ দাফনের ব্যবস্থা করেন।

[৮] উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম জানান, নিহতের মরদেহ দাফনে এলাকার লোকজন বাধা দেওয়ার চেষ্টা করে। তবে প্রশাসনের নিয়ন্ত্রণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়