শিরোনাম
◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরিণাকুন্ডুতে পাওনা টাকা চাওয়ায় যুবকের হাত ভেঙে দিল দূর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি : [২] ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের ভেড়াখালী গ্রামে পাওনা টাকা চাওয়ায় সোহেল নামে এক যুবককে মেরে হাত ভেঙে দিয়েছে দুর্বত্তরা। আহত যুবক ওই গ্রামের আনজের আলীর ছেলে।

[৩] এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত ওই যুবক বাদী হয়ে একই গ্রামের নাসির, ফজলুর রহমানসহ ৫ জন কে অভিযুক্ত করে হরিণাকুন্ডুু থানায় একটি মামলা দায়ের করেছেন।

[৪] আহত যুবক সোহেল জানান, তার বাবা গ্রামে পাটকাঠির ব্যবসা করেন। বুধবার অভিযুক্ত নাসিরের চাচার কাছে পাটকাঠি বিক্রির পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্তরা তার বাবাকে মারধর করে। এ সময় তিনি বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে দূর্বৃত্ত নাসিরসহ অন্যরা তাকে বেধড়ক মারপিট শুরু করে। এ সময় অভিযুক্তরা লোহার রড ও লাঠিসোঠা দিয়ে মেরে তার হাত ভেঙে দেয়।

[৫] তিনি আরও জানান, অভিযুক্ত নাসির এলাকার প্রভাবশালী হওয়ায় মামলা করার পর থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক বন্ধ করে দিয়েছে। এছাড়াও তাদেরকে গ্রামছাড়া করার হুমকিও দিচ্ছে ওই দূর্বৃত্ত।

[৬] এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ