শিরোনাম
◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় অসহায় হয়ে পড়া মানুষের মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে যুবলীগ

সমীরণ রায় : [২] শনিবার ঢাকা মহানগর উত্তরের ৬৫টি ওয়ার্ডের ত্রান কমিটির কাছে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা সামগ্রি তুলে দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। ওয়ার্ডের গঠিত ত্রান কমিটি এসব সামগ্রি করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে বিতরণ করা হবে।

[৩] প্রধানমন্ত্রীর দেয়া এসব উপহার খাদ্য সামগ্রী হস্তান্তর করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের পাশে যু্বলীগ সব সময় আছে, থাকবে। করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষের পাশে যুবলীগ দাঁড়িয়েছে। এরই অংশ হিসেবে আজ ঢাকা উত্তরের ৬৫টি ওয়ার্ডে ত্রান কমিটির কাছে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করা হয়েছে।

[৪] যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের অসহায় মানুষের শুরু থেকেই দাঁড়িয়েছে বাংলাদেশ যুবলীগ। সারাদেশে করোনা প্রতিরোধে সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জেলায় কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিচ্ছে যুবলীগের নেতাকর্মীরা।

[৫] এসময় উপস্হিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর জাকির হোসেন বাবুল, সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক জহির উদ্দিন খসরু,ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি সাব্বির আলম লিটু, কেন্দ্রীয় যুবলীগ নেতা মফিজুর রহমান মিলন, মনিরুল ইসলাম হাওলাদার, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, রাশেদুল হাসান সুপ্তসহ মহানগরসহ স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ