শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 [১] অসহায়দের মুখে হাসি ফোটাতে ছুটছেন বাবু ঝন্টু কুমার সাহা

ইসমাঈল আযহার: [২] কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলি উপজেলার অসহায়-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বাড়ি বাড়ি ছুটছে বাবু ঝন্টু কুমার সাহা। এবার তৃতীয় বারের মতো নিকলি, সরারচর, হিলচিয়া, গুরুই, জারইতলসহ বিভিন্ন এলাকার এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করছে বাবু ঝন্টু কুমার সাহার টিম।

[৩] বাবু ঝন্টু কুমার সাহা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং শিল্প প্রতিষ্ঠান নাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। করোনার এই দুর্যোগপূর্ণ সময়ে দিনমজুর অসহায় ও খেটে হাওয়া মানুষের আস্থা ও ভালোবাসার ঠিকানা বাবু ঝন্টু কুমার সাহা।

[৪] আজ শনিবার থেকে শুরু হওয়া এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান চলবে মঙ্গলবার পর্যন্ত। নিজ মায়ের নামে গড়ে তোলা- পুষ্প রানী আদর্শ বিদ্যানিকেতন মাঠে স্বাস্থ্যবিধি মেনে চলবে এই বিতরণ অনুষ্ঠান। দীর্ঘদিন তিনি এলাকায় শিক্ষা-সংস্কৃতি ও বেকারত্ব দূরীকরণে কাজ করছেন। রয়েছে স্বাস্থ্য সেবা উন্নতকরণে হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা।

[৫] ত্রাণ কমিটির সমন্বয়ক ডাক্তার মোরশেদ আলম জানিয়েছেন, বাবু ঝন্টু কুমার সাহা নিজ উদ্যোগে তৃতীয় বারের মতো এলাকার এক হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। ঈদ সামগ্রী হিসাবে প্রতি প্যাকেজে আছে পোলার চাল, দুধ, চিনি, সেমাই, চাল, ডাল, সাবান, তেল, লবন, পেয়াজ ও আলু ইত্যাদি। অসামান্য এই উপহার তুলে দিয়েছেন এলাকার সাধারণ মানুষের হাতে। বাবু ঝন্টু কুমার সাহার ঈদ উপহার পেয়ে এই সংকটের সময় উপকৃত হচ্ছেন অনেক পরিবার। এতে হাসি ফুটেছে গরিব, দুঃখী ও অসহায়দের মুখে।

[৬] দীর্ঘদিন ধরে শিক্ষা-সংস্কৃতি ও অন্যান্য উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন তিনি। গড়ে তুলেছেন পুষ্প রানী টেকনিক্যাল ইনিস্টিউট। এলাকার শিক্ষার্থী ও শিক্ষিত যুবকের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাবু ঝন্টু কুমার সাহার উদ্যোগে স্থাপিত হচ্ছে অত্যাধুনিক কমিউনিটি সেন্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়