শিরোনাম
◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম  ◈ মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের ◈ মির্জা ফখরুল থেকে মান্নান ভূঁইয়া : বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ ◈ সরকারের ৬ মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী ◈ লাইসেন্স ছাড়া ঢাকায় রিকশা নয়, আসছে অঞ্চলভিত্তিক চলাচল ব্যবস্থা ◈ সিটি থেকে পৌরসভা, চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসিতে চিরুনি অভিযান শুরু, ২৪ হাজার টাকা জরিমানা

সমীরণ রায় : [২] শনিবার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫ টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু হয়।

চিরুনি অভিযানকালে মোট ৯৫৩ টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করা হয়। এর মধ্যে ২৪ টি বাড়ি/স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। তার মধ্যে ৮টি বাড়ি/স্থাপনার মালিককে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

[৩] অঞ্চল-১ (উত্তরা) এর ১নং ওয়ার্ডে অবস্থিত উত্তরা ১ ও ২ নম্বর সেক্টরের ২৯৬টি নির্মাণাধীন বাড়ি ও প্রতিষ্ঠানে বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৬টি বাড়ি ও নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এর মধ্যে ৪টি নির্মাণাধীন ভবনের মালিককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অঞ্চল-২ (মিরপুর-২) এর ৬ নং ওয়ার্ডের মিরপুর সেকশন ৬ ও পল্লবী এলাকার ৪৫০টি বাড়ি ও স্থাপনায় বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিরুনি অভিযান চালিয়ে ১টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাকে সতর্ক করে দেওয়া হয়।

[৪] অঞ্চল-৩ (মহাখালী) এর ১৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকায় ১৭১টি বাড়ি, নির্মাণাধীন ভবনে বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিরুনি অভিযান চালিয়ে ১১টি বাড়ি, স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাদের মধ্যে ২টি স্থাপনা মালিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৫] অঞ্চল-৪ (মিরপুর-১০) এর ১২ নম্বর ওয়ার্ডের টোলারবাগ এলাকায় ১৭টি নির্মাণাধীন ভবন ও ৭টি খালি প্লটে বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিরুনি অভিযান চালানো হয়। এর মধ্যে ২টি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] অঞ্চল-৫ (কারওয়ান বাজার) এর ৩২ নম্বর ওয়ার্ডের আসাদগেইটের আশেপাশের এলাকায় সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত ১২টি নির্মাণাধীন ভবন, প্রতিষ্ঠানে চিরুনি অভিযান চালানো হয়। এর মধ্যে ৪টি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাদেরকে জরিমানা করা হয় নি, তবে সতর্ক করা হয়।

এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়