শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যারা খোলা আকাশের নিচে বসবাস করে তাদের খুঁজে তালিকা করে ঈদের আগেই ত্রাণ সাহায্য দিন : ওবায়দুল কাদের

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সীমাবদ্ধতা থাকা সত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সফল হবে। তবে ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রনয়নে কোনো ধরনের অনিয়ম সরকার বরদাস্ত করবে না। ত্রাণ বিতরণে যেই অনিয়ম করবে দলীয় পরিচয় হলেও রেহাই পাবে না।

[৩] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে ঈদকে সামনে রেখে মানুষের শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তাই পরিস্থিতি অবনতিশীল, শপিংমল ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভীড় তৈরি করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান কাদের।

[৪] তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রকারান্তরে নিজেদের এবং চারপাশের মানুষের জীবনের গভীর অমানিশা ডেকে আনবে। এভাবে চলতে থাকলে দুর্যোগের অন্ধকারাচ্ছন্ন অতিক্রমের জন্য অপেক্ষা করতে হবে।

[৫] ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সংকটের শুরু থেকেই দলীয় নেতা-কর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জীবনবাজি রেখে। এ কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

[৬] শনিবার সকালে রাজধানী ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

[৭] এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ