শিরোনাম
◈ নিরাপত্তার স্বার্থে জবি ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ◈ গ্যাস সংকট নিরসনে বড় পদক্ষেপ, আজ চালু হচ্ছে মহেশখালী এলএনজি টার্মিনাল ◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী ◈ ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, বিপৎসীমা ছুঁতে পারে কয়েকটি নদী ◈ গুলশান থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার ◈ ভারতে হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ, ঢাকার তীব্র ক্ষোভ ◈ বিদ্যালয় থেকে ফেরার পথে শিশুকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়িয়ে অভিযুক্তদের নৃশংসতা ◈ নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়: মালয়েশিয়া ◈ মাগুরায় সাকিবের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, বিস্ফোরিত দুটি পেট্রলবোমা (ভিডিও) ◈ তড়িঘড়ি বৈঠক ডাকলেন ইনফান্তিনো, ফিফার বিরুদ্ধে ৪০ কোটি টাকার ব্ল্যাকমেলের অভিযোগ এশিয়ার দেশের

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইবেল ক্লাসে চললো পর্ন, জুমের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট : [২] জুমের মাধ্যমে অনলাইনে বাইবেল ক্লাস নেওয়ার সময় চালু হল পর্ন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রানসিস্কোর সেন্ট পওলাস লুথেরান চার্চে ঘটেছে এই অপ্রীতিকর ঘটনা। এ নিয়ে ভিডিও চ্যাট কোম্পানি জুমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চার্চ কর্তৃপক্ষ।

[৩] প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মে জুমের মাধ্যমে ওই চার্চে বাইবেল ক্লাসের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন দেশটির প্রবীণ বাসিন্দারা। কিন্তু ক্লাস শুরু করলে তা হ্যাকারের কবলে পড়ে। এসময় বাইবেল ক্লাসের বদলে পর্ন চালু করে দেয় হ্যাকার।

[৪] চার্চের করা মামলার অভিযোগে বলা হয়েছে, ৪২ মিনিট ধরে তাদের অনলাইন ক্লাসের কম্পিউটার স্ক্রিন 'হাইজ্যাকড' করা হয় এবং কন্ট্রোল বোতাম নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এসময় দেখানো হয় পর্ন।

[৫] ওই চার্চের এক আইনজীবী মার্ক মলুমফি সিএনএন'কে বলেন, বিষয়টি জুম কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিতে অস্বীকৃতি জানানো পরেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

[৬] তবে জুমের এক মুখপাত্র ওই ঘটনাকে 'ভয়ঙ্কর' বলে বিবিসিকে জানান। গার্ডিয়ান, এনডিটিভি।ইত্তেফাক, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়