শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সারাদেশে আরও ১৯৮সহ দুই হাজার ছাড়িয়েছে পুলিশে করোনা শনাক্তের সংখ্যা

সুজন কৈরী : [২] বৃহস্পতিবার পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৪৩। যার সংখ্যা বুধবার ছিল ১ হাজার ৯২৬ জন। মঙ্গলবার ছিল ১ হাজার ৮৭৮। সেমাবার ছিল ১ হাজার ৭৫৬ জন। রোববার ছিল ১ হাজার ৫৯৪।

[৩] শুক্রবার দুপুর পর্যন্ত করোনায় ৭ জন পুলিশ সদস্য মারা গেছেন। করোনা থেকে সুস্থ হয়েছে ৩৩৩ জন।

[৪] শুক্রবার দুপুরে সর্বশেষ আপডেট অনুযায়ী সংশ্লিষ্টরা জানান, শনাক্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য ১ হাজার ৪১ জন। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৯০৯ ও বুধবার ছিল ৯০৭। মঙ্গলবার ৮৬৫। যাদের অধিকাংশই মাঠপর্যায়ে কাজ করেন।

[৫] পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য অনুযায়ী, করোনা শনাক্ত সন্দেহে ১ হাজার ১৫২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ৩ হাজার ৯১ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৩৩৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

[৬] পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা পজেটিভ পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। কেন্দ্রীয়সহ বিভাগীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালেও করোনা পজেটিভ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়