শিরোনাম
◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা ◈ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, টাকা ছিনতাইয়ের অভিযোগে চালক-সুপারভাইজার আটক ◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে

আব্দুল্লাহ মামুন : [২] আবহাওয়া অফিস জানায়,গত বুধবার লঘুচাপটি সৃষ্টি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে। বৃহস্পতিবার বিকালে সেটি সুস্পষ্ট লঘুচাপের রূপ পায়। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। বর্তমান প্রবণতা চলতে থাকলে শুক্রবার কিংবা শনিবারে এটা নিম্নচাপে রূপ নিতে পারে।

[৩] নিম্নচাপের পর সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি সাগরে একই স্থানে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

[৪] আবহাওয়া অফিস এমন একসময়ে লঘুচাপের খবর জানিয়েছে, যখন দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদ্যু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগের সব জেলা, মাদারীপুর, রাঙ্গামাটি, পাবনা, রাজশাহী ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদ্যু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের পরিচালক সামছুদ্দিন আহমেদ। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

[৫] গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য কয়েকটি জেলায় গতকাল বৃষ্টিও হয়েছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, চাঁদপুরসহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি রেকর্ড হয়েছে।

[৬] আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় এবং কুমিল্লা অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

  • সর্বশেষ