শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতের অবৈধ প্রবাসীরা ১৮ ই মে থেকে জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবে

ওবায়দুল হক মানিক : [২] সংযুক্ত আরব আমিরাতের অবৈধ প্রবাসীরা আগামী ১৮ ই মে থেকে তিন মাসের মধ্যে জরিমানা ছাড়াই দেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

[৩] সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নতুন আদেশ অনুযায়ী আগামী ১৮ মে থেকে তিন মাসের মধ্যে অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে যাওয়ার সুযোগ পাবেন।

[৪] গতকাল বুধবার (১৩ মে) স্থানীয় গণমাধ্যমে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন রাষ্ট্রপতি। ঘোষণায় বলা হয় গত ১ মার্চের পূর্বে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আগামী ৩ মাসের মধ্যে আমিরাত ত্যাগের সুযোগ পাবেন।

[৫] দেশটির ফেডারেল অথিরিটি এন্ড আইন্ডেন্টিটির মুখপাত্র ব্রিগেডিয়ার খামিস আল কাবি গণমাধ্যমে জানান, “রাষ্ট্রপতি আদেশটি সকল দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। এই সুযোগটি কাজে লাগিয়ে নিজ নিজ দেশে চলে গেলে আমিরাতের আইন অনুযায়ী পুনরায় আসার ক্ষেত্রে কোন বাঁধা থাকবে না। “

[৬] খামিস আল কাবি আমিরাতে অবস্থানরত বৈধতা ছাড়া বসবাসরত সকলকে এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান। সম্পা্দনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়