শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে মুক্তি পাচ্ছে অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’

মুসফিরাহ হাবীব: [২] ছবিটি মূলত ড্রামা-কমেডির মিশেল। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং শাহেনশাহ অমিতাভ বচ্চন। দর্শকমনে ছবিটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল প্রথম থেকেই। কিন্তু সে আশায় পানি ঢেলে ছবিটির মুক্তি স্থগিত হয়েছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার অ্যামাজন প্রাইম ভিডিও ঘোষণা দিয়ে জানিয়েছে, ‘গুলাবো সিতাবো’ আগামী ১২ জুন থেকে স্ট্রিমিং করা হবে এই অনলাইন প্ল্যাটফর্মে।

[৩] ছবিটি সম্পর্কে অমিতাভ বলেন, “গুলাবো সিতাবো জীবনের নাটকীয়তার একটি টুকরো। এই ছবিটি আসলে এ সময় মনোরঞ্জনের জন্য একেবারে উপভোগ্য। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছতে পারব ভেবে ভাল লাগছে।” আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করতে পেরেও দারুণ লেগেছে বলে জানিয়েছেন তিনি। ওদিকে, গুলাবো সিতাবো দিয়েই যে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার স্বপ্নপূরণ হয়েছে তা আপ্লুত হয়ে জানিয়েছেন আয়ুষ্মানও।

[৪] গুলাবো সিতাবোর গল্প মূলত বাড়িওয়ালা ও তার ভাড়াটিয়ার। সম্পর্ক বেশ অম্লমধুর। কে কার চেয়ে ক্ষমতায় উপরে উঠবে তা নিয়েই চলতে থাকে লড়াই। প্রত্যেকেই নিজের নিজের স্বার্থেই দল পাকাতে থাকেন। আর বাকিটা? মুঠোফোনেই পেয়ে যাবেন দর্শক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়