শিরোনাম
◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোনালদিনহো ও তার ভাইয়ের ‘বন্দিজীবন’ শেষ হচ্ছে

স্পোর্টস ডেস্ক : [২] প্যারাগুয়েতে ভুয়া পাসপোর্ট নিয়ে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহোর ৭০ দিনের বন্দিজীবন শেষ হতে যাচ্ছে। তার আইনজীবী জানিয়েছেন, দুই মাসের বেশি আটক থাকার পর দেশে ফেরার অনুমতি পেতে যাচ্ছেন সাবেক বিশ্বসেরা এই ফুটবলার।

[৩]এ ব্যাপারে একটি সূত্র এএফপিকে বলেছেন, রোনালদিনহো ও তার ভাই যাতে দেশে ফেরার অনুমতি পায় সে জন্য আমরা আদালতকে বোঝাতে পারব বলে আমরা আশা করছি। তদন্ত প্রক্রিয়া শেষ করার অপেক্ষা ছাড়া আমাদের আর কিছু করার নেই। -দেশরূপান্তর

[৪] জানা গেছে, তদন্তে দোষী প্রমাণিত হলে বার্সেলোনা, এসি মিলান ও পিএসজি’র সাবেক তারকা রোনালদিহো ও তার ভাই রবের্ত ডি আসিস মরেইরাকে পাঁচ বছরের জেল হতে পারে।

[৫] ভুয়া পাসপোর্ট বহনের দায়ে ৭ মার্চ প্যারাগুয়ের আসুসিওনে পুলিশের হাতে গ্রেপ্তার হন দুই ভাই। এ কাজে সম্পৃক্ত আরও ১৮ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বিচারক। জানিয়েছেন, এই মামলার তদন্ত শেষ হতে ছয় মাসের মতো সময় লাগতে পারে।

[৬] শুরুতে এক মাস জেলে থাকার পর আদালতে বেশ কয়েকবার আপিল করে গৃহবন্দী থাকার অনুমতি পান তারা। এ জন্য ১৬ লাখ মার্কিন ডলার মুচলেকা দিতে হয় ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের এই তারকা রোনালদিহোকে।

[৭] আরাম-আয়েশের মধ্যে গৃহবন্দী থাকলেও ২০০৫ সালে ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে এভাবে আটকে রাখাটা ‘অন্যায্য’ বলে উল্লেখ করেছেন প্যারাগুয়ের ফুটবলার ইউনিয়নের সভাপতি রগেলিও দেলগাদো।
[৮] তাকে অভিযুক্ত করার মতো একটা প্রমাণও নাই। যদিও আরামের জেল। এরপরও তাকে এখন পর্যন্ত বন্দী রাখাটা অন্যায্য।- এএফপি

  • সর্বশেষ