শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইস্টার্ন ব্যাংকের ৩ মাসে মুনাফা ৮৩ কোটি টাকা

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে সুসংবাদ দিলো পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ব্যাংকটি চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে আগের বছর একই সময় থেকে ৩ কোটি টাকা বেশি মুনাফা হয়েছে। কোম্পানিটির ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

[৩] চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ৩ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৩ টাকা। আর পুঁজিবাজারে ব্যাংকটির শেয়ার সংখ্যা ৮১ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৫৪৮টি। সে হিসাবে ৩ মাসে ব্যাংকটির মোট মুনাফা হয়েছে ৮৩ কোটি ৬১ লাখ ৫৩ হাজার ৫৩৪ টাকা।

[৪] আর আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ০.৯৯ টাকা। সে হিসাবে মোট মুনাফা হয়েছিল ৮০ কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৫৫২ টাকা। আগের বছর একই সময় থেকে চলতি অর্থবছরের ৩ মাসে ব্যাংকটির ইপিএস ০.০৪ টাকা বেশি হয়েছে। ২০২০ সালের ৩১ মার্চ ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩৩.০৮ টাকায়।

  • সর্বশেষ