শিরোনাম
◈ ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগীর ৮০ শতাংশই স্বল্পশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানহীন ◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এএফসি কাপের কথা বিবেচনা করেই প্রিমিয়ার লিগ বাতিল করবে না বাফুফে

নিজস্ব প্রতিবেদক : [২] করোনায় থেমে থাকা খেলাধুলা আবারও মাঠে গড়ানো নিয়ে দ্বিধায় পড়েছে বিশে^র বিভিন্ন দেশ। কেউ কেউ তো নতুন মৌসুম শুরু লক্ষ্যে যেখানে খেলা থেমেছিলো সেখানেই থামিয়ে দিয়ে সমাপ্ত ঘোষণা করেছে। তবে কেউই বাতিল করেনি।

[৩] বাংলাদেশ প্রিমিয়ার লিগও ওইদিকে হাঁটছে। সর্বশেষ সভায় স্থগিত প্রিমিয়ার লিগ আর শুরু না করার পক্ষে মতামত আসলেও লিগ কমিটি সিদ্ধান্ত নেয়ার ভার দিয়েছে বাফুফের নির্বাহী কমিটিকে। কিছু ক্লাব লিগ বাতিল করতে আবার কিছু ক্লাব সমাপ্ত চেয়ে চিঠি দিয়েছে লিগ কমিটিকে।

[৪] লিগ বাতিল করলে কোন দলকে চ্যাম্পিয়ন বলার সুযোগ নেই। তা হলে আগামী মৌসুমে বাংলাদেশের ক্লাব এএফসি কাপে খেলার সুযোগ হারাবে। সেই সুযোগ রাখতে হলে লিগ বাতিল নয়, সমাপ্ত ঘোষণা করে টাইটেল নির্ধারণ করতে হবে। যেমনটি করা হয়েছে ভারতের আই লিগে।

[৫] যদি লিগ এখানে সমাপ্ত ঘোষণা করা হয়, তাহলে কপাল খুলে যাবে আবাহনীর। পয়েন্ট টেবিলের শীর্ষে (১৩) আছে সাবেক চ্যাম্পিয়নরা। ১৩ পয়েন্ট নিয়ে আবাহনীর সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে চট্টগ্রাম আবাহনীও।

[৬] মহামারীর কারণে বাফুফে যদি লিগ সমাপ্ত করে, তাহলে প্লে-অফ না খেলিয়েই কোন দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে এবার কোনো দলের অবনমনও থাকবে না।

  • সর্বশেষ