শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৫:১৬ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কাপড়ের রং মিশিয়ে সেমাই তৈরী করায় ৩ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী : [২] অস্বাস্থ্যকর পরিবেশ ও কাপড়ের রং মিশিয়ে সেমাই তৈরী করায় সাভারে শাহানা ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ১০ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়েছে।

[৩] র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, ব্যাটালিয়নের এসপি নরেশ চাকমা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের দেওগাঁও এলাকার শাহানা ফুড প্রোডাক্টসে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

[৪] এ সময় অসাস্থ্যকর পরিবেশে কাপড়ের রং মিশিয়ে ভেজাল সেমাই তৈরীর দায়ে প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া আনুমনিক ১০ লাখ টাকা মূল্যের মালামাল ও ভেজাল সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছে।

  • সর্বশেষ