শিরোনাম
◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের শেয়ার বাজারে মার্কিন ফেডারেল পেনশনের সাড়ে চার বিলিয়ন ডলার বিনিয়োগে বাধা ট্রাম্পের

রাশিদ রিয়াজ : [২] ট্রাম্প প্রশাসন এমন এক সময়ে এ বিনিয়োগ বন্ধের নির্দেশ দিল যখন করোনাভাইরাস নিয়ে চীনের ওপর দোষারোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজ

[৩] হোয়াইট হাউজের দুই বড় কর্মকর্তা রবার্ট ও’ব্রায়েন ও ল্যারি কুডলো শ্রমমন্ত্রী ইউজেন স্ক্যালিয়াকে এক চিঠিতে জানান যে ট্রাম্প প্রশাসন অপ্রয়োজনীয় ঝুঁকি না নেয়া ও উল্লেখযোগ্য কারণেই চীনে ওই সাড়ে চার বিলিয়ন ডলার বিনিয়োগ করছে না। এ চিঠির কপি ফক্স নিউজ ছাপিয়ে দেয়।

[৪] মার্কিন সেনাবাহিনীর জন্যে অবসরকালীন সঞ্চয় কর্মসূচির অংশ হিসেবে এ বিনিয়োগ আগামী জুনে করার কথা ছিল।

[৫] গত এপ্রিলে হোয়াইট হাউজের ওপর রিপাবলিকানদের পক্ষ থেকে চীনে এধরনের বিনিয়োগের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা হয়। চীন কোম্পানি জেডটিই ও হিকভিশনে বিনিয়োগের ব্যাপারেও চাপ সৃষ্টি করে রিপাবলিকানরা।

[৬] এছাড়া চিঠিতে ও’ব্রায়েন এবং ল্যারি কুডলো এও উল্লেখ করেন যে মার্কিন নিষেধাজ্ঞাগুলো চীনের মেনে না চলার কারণ ও করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে এ বিনিয়োগ না করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

  • সর্বশেষ