শিরোনাম
◈ রূপপুরের রুশ নাগরিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ট্রাকচালকের সহকারী ◈ ৮ প্রকল্পে একনেকের সবুজ সংকেত, ব্যয় ১৪ হাজার কোটি টাকা ◈ বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ ◈ এবার সেই জামায়াত নেতার ইস্যুতে আরেক অডিও ভাইরাল ◈ বাংলাদেশের পাসপোর্টে সামান্য অগ্রগতি, ভ্রমণ সুবিধা এখনো সীমিত ◈ বস্ত্রখাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ ইরানে মার্কিন হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম ◈ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস হওয়ার আশঙ্কা ◈ ডোনাল্ড ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ‌ফিফা সভাপ‌তি জিয়া‌ন্নি ইনফান্তিনো, হ‌তে যা‌চ্ছেন জাতিসংঘের মহাসচিব ◈ ‘লাইফ সাপোর্টে’ মানবাধিকার কমিশন

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোস্টের জরিপমতে, লকডাউনে মহাজনী ঋণের ফাঁদে উপকূলের ৬৩ শতাংশ মানুষের ভবিষ্যত অনিশ্চিত

ডিডিমুন: [২] দেশের উপকূলে দরিদ্র মানুষের জীবিকার উপর লকডাউনের কী ধরনের প্রভাব পড়েছে তা নিয়ে ৬টি জেলায় জরিপ করেছে কোস্ট ট্রাস্ট। এ জরিপে উঠে এসেছে এ তথ্য। এ ৬৩ শতাংশ কিভাবে ঋণ শোধ করবেন এটিও জানেন না। ৩৭ শতাংশ পরিচিত আত্মীয় স্বজনজনদের কাছে ঋণ করেছেন।

[৩] সংস্থার মনিটরিং ও গবেষণা বিভাগ এ জরিপ পরিচালনা করে। এ জরিপ সম্পর্কে কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক জনাব রেজাউল করিম চৌধুরী বলেন, স¤প্রতি কক্সবাজারের কুতুবদিয়ায় মহাজনী ঋণ শোধ করতে না পারায় একজন দরিদ্র মানুষকে হত্যা করা হয়। নিম্ন আয়ের মানুষের সংকট বুঝতে পেরেই আমরা এই জরিপের সিদ্ধান্ত গ্রহন করি।

[৪] ৬৩ শতাংশ পরিবার এই সংকট মোকাবিলায় চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছেন। আত্মীয় স্বজনের কাছ থেকে ধারদেনা করেছেন ১৮ শতাংশ পরিবার এবং কোথাও ঋণ পাননি বলে জানিয়েছেন ১৩ শতাংশ পরিবার। এছাড়া , ৪২ শতাংশ পরিবার ৩ বেলা খাদ্যগ্রহণ চালিয়ে যেতে পারছেন। দিনে ২ বেলা খাদ্য গ্রহণ করছেন ৫২ শতাংশ পরিবার এবং ৫ শতাংশ পরিবার একবেলা করে খাচ্ছেন।

[৫] কোস্ট ট্রাস্টের মনিটরিং ও গবেষণা বিভাগ জানায়, চট্টগ্রাম, নোয়াখালী ও বরিশালসহ ৬টি জেলায় সংস্থার ১২টি শাখার অধীনে ২৪০ জন দরিদ্র, নারী প্রধান ও নি¤œ আয়ের পরিবারের মধ্যে এই জরিপ চালানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়