শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন শিথিলের অপরিণামদর্শী সিদ্ধান্ত ‘অকারণ মৃত্যু’ ডেকে আনবে: ড.অ্যান্থনি ফাউচি

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের মহামারী বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি অর্থনৈতিক কার্যক্রম চালু করা নিয়ে সতর্ক করে বলেছেন, ব্যবসায়িক কার্যক্রম চালু করার অপরিণামদর্শী সিদ্ধান্ত ‘অকারণ দুর্ভোগ ও মৃত্যু ডেকে আনবে। সিএনএন, দ্য গার্ডিয়ান, রয়টার্স

[৩] নিউইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে ফাউচি বলেছেন, সিনেটে স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও ভাতা কমিটিতে নিজের বক্তব্য প্রদানের সময় তিনি যুক্তরাষ্ট্রের অর্র্থনৈতিক কার্যক্রম চালু করে দেয়ার অপরিপক্ক সিদ্ধান্ত নিয়ে কথা বলবেন।

[৪] ফাউচি ই-মেইল বার্তায় বলেন, ‘আমরা যদি নীতিমালা অগ্রাহ্য করে আমেরিকাকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেই তবে আমরা সংক্রমণের পরবর্তী ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবো। এটি শুধু অকারণ দুর্ভোগ ও মৃত্যুই ডেকে আনবে না সেই সঙ্গে আমরা স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়াকে দ্বিগুণ পেছনে ঠেলে দেবো।

[৫] যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ১৩ লাখ ও মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। ফেডারেল সরকার করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রদেশগুলোকে ১১ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে।

[৬] বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়ে গিয়েছে। মারা গিয়েছেন ২ লাখ ৮৬ হাজারেরও বেশি। করোনা ভাইরাস জনিত লকডাউন ও বিধিনিষেধ তুলে নেয়ার পর জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমণ বেড়েছে। করোনামুক্ত ঘোষণার পর চীনের উহানে এই সপ্তাহে স্থানীয়ভাবে ৬ জন করোনা শনাক্ত হয়েছেন। উহান প্রত্যেক অধিবাসীর করোনা পরীক্ষার ঘোষণা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়