শিরোনাম
◈ জানা গেল খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার কারণ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়ার পর শ্রীলংকারও হার, জিম্বাবুয়ের আরেকটি স্মরণীয় জয় ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়' ◈ রমজানেই পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাবতলী থেকে উদ্ধার মানিকগঞ্জের পলাতক করোনা রোগী

মানিকগঞ্জ প্রতিনিধি : [২] জেলার সাটুরিয়া থেকে পালানো করোনা রোগীকে ঢাকার গাবতলী থেকে উদ্ধার করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১২ মে) সকালে উদ্ধারের পর তাকে মানিকগঞ্জ সদর হাসপতালে ভর্তি করেছে সাটুরিয়া উপজেলা প্রশাসন।

[৪] সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

[৫] তিনি বলেন, ‘‘উপজেলার খলিলাবাদ গ্রামের ফজর আলি টুনাই (৫৫) গাবতলি থেকে করোনা উপসর্গ নিয়ে গত শনিবার (৯ মার্চ) বাড়িতে আসে। রোববার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারে পাঠালে সোমবার (১১ মে) তার পজিটিভ রিপোর্ট আসে।

[৬] ‘এ খবর পেয়ে ফজর আলি বাড়ি থেকে পালিয়ে যান। পরে প্রযুক্তির মাধ্যমে তাকে ঢাকার গাবতলীর ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।” সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়