শিরোনাম
◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন ◈ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা ◈ গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী ◈ প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন 

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি মুসলিমদের ঘর-বাড়ি ধ্বংস করে দখলদার ইসরাইল

ইসমাঈল আযহার: [২] দখরদার ইসরাইল তাদের অধিকৃত অঞ্চলগুলোতে প্রায় প্রতিদিনই মুসলিমদের ঘর-বাড়ি ভেঙে দেয়। আল কদুস

[৩] ইসরাইলি বাহিনী গতকাল সোমবার দক্ষিণ পশ্চিম তীরের শহর বেথলেহেমের পশ্চিমে অবস্থিত নাহালিন শহরের প্রায় ১৩ টি বাড়ি এবং একটি পার্ক নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছে।

[৪] নাহালিন কাউন্সিলের প্রধান হানি ফান্নুন ওয়াফা নিউজ এজেন্সিকে বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনী এবং তথাকথিত ইসরাইলি সিভিল প্রশাসনের কর্মীরা এই শহরটিতে অভিযান চালিয়েছে এবং ৮ জন ফিলিস্তিনি মুসলিমকে বাড়ির নির্মাণ বন্ধের নোটিশ দিয়েছে।  যার মধ্যে ৩টি বাড়ি দখলদার ইসরাইলের অনুমতি ছাড়াই নির্মিত হচ্ছিল।

[৫] একটি পাবলিক পার্ক নির্মাণের কাজও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সেনারা।

[৬] ফিলিস্তিনিদের নিজস্ব জমিতে বাড়ি, পার্ক বা যেকোনো কিছু নির্মাণের জন্য ইসরাইলের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। বিশেষ করে জেরুজালেম এবং সি আঞ্চলে। ইসরাইল পশ্চিম তীরসহ এসব অঞ্চলে ফিলিস্তিনি বাসিন্দাদের বাড়ি নির্মাণ করতে খুব কমই অনুমতি দেয়।

  • সর্বশেষ