শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২মে বিশ্ব নার্স দিবস : বিশ্বে নার্স সংকট ৬০ লাখ

ডিডিমুন: [২] দেশে অধিকাংশ নার্সের সংক্রমণ রোধ করে কাজ করার প্রশিক্ষণ নেই

[৩]আজ মঙ্গলবার বিশ্ব নার্স দিবস। প্রতিবছর ১২ মে নার্স দিবস পালিত হয়।বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ১৯৭৪ সাল থেকে দেশে দিবসটি পালন করে আসছে। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মুখে সারা বিশ্বে এখন অন্তত ৬০ লাখ নার্সের সংকট রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

[৪] এদিকে দেশের অধিকাংশ নার্সেরই নেই সংক্রমণ রোধের ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (আইপিসি) প্রশিক্ষণ। ফলে ক্রমেই বাড়ছে স্বাস্থ্যকর্মীদের সংক্রমিত হওয়ার সংখ্যা।

[৫] নার্সদের নিয়ে কাজ করে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস) ও সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস নামের দুটি সংগঠন। সংগঠন দুটির পক্ষ থেকে পরিচালিত অনলাইন জরিপে উঠে এসেছে নার্সদের আইপিসি প্রশিক্ষণের ঘাটতির চিত্রটি।

[৬] প্রত্যেক নার্সেরই আইপিসি প্রশিক্ষণ থাকা প্রয়োজন বলে মনে করেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার। তিনি বলেন, এ জরিপের বিষয়টি আমার জানা নেই। তবে আমি মনে করি প্রত্যেক নার্সেরই আইপিসি প্রশিক্ষণ থাকা দরকার। বিশেষ করে চলমান করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সেবা প্রদানের ক্ষেত্রে অবশ্যই এ প্রশিক্ষণ থাকা দরকার। আশা করি, স্বাস্থ্য অধিদপ্তর কর্তব্যরত নার্সদের এ প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়