শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]  ইতালিতে গোলাম রাব্বি ও তারেক মিয়াজী নামে দুজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কূটনৈতিক প্রতিবেদক : [২] রোববার রাতে ইতালির মিলান শহরের সেন্ট্রাল স্টেশন সংলগ্ন এলাকায় রাব্বির রহস্যজনক মৃত্যু হয়।  তার গ্রামের বাড়ি মাদারীপুরে।
[৩] প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা টোয়েন্টিফোর জানায়, রাব্বিকে বাসার নিচে অচেতন অবস্থায় এক মরক্কোর নাগরিক দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
[৪] পুলিশ মরদেহ হাসপাতালে নিয়ে যায়।
[৫]  এ ঘটনায় রাব্বির মামা জিয়া তালুকদার পুলিশের হেফাজতে রয়েছেন।
[৬]  এখন পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
[৭] ইতালির ব্রেসিয়া শহরে আরেক বাংলাদেশি তারেক মিয়াজী (৪০) ব্রেইন স্ট্রোক করে মারা যান।
[৮]  মিয়াজীর গ্রামের বাড়ি ফেনীতে।
[৯] তিনি সপরিবারে ব্রেসিয়া প্রভিন্সের পন্তেভিকো এলাকায় বাস করতেন।
[১০] বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব জিল্লুর রহমান জানান, তারেকের পরিবারের সিদ্ধান্ত অনুয়ায়ী মরদেহ ব্রেসিয়ার হিমাগারে রাখা হবে ১ মাসের জন্য।
[১১] এর মধ্যে প্লেন চলাচল শুরু হলে মরদেহ দাফনের জন্য দেশে পাঠানো হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়