শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ১২ মে, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহন বন্ধে ফেরিতেই ঢাকামুখী যাত্রীদের ঢল

শরীফ শাওন : [২] প্রতিদিনের মত সোমবার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে দলবেঁধে লোকজন কাঁঠালবাড়ি দিয়ে ঢাকা ও আশপাশের জেলায় প্রবেশ করছে। করোনা ঝুঁকি এড়াতে শারিরিক দূরত্ব নিশ্চিত করতে বলা হলেও ফেরি পারাপারে তার কোন প্রতিফলন দেখা যায়নি। ফেরিতে কয়েকটি গাড়ি ও শতশত লোক পারাপার হচ্ছে। এসময় গা ঘেঁষাঘেঁষি করে দাড়িয়ে যাত্রা করতে দেখা যায় তাদের। এছাড়াও ফেরিতে উঠা নামার সময়ও প্রতিযোগিতা করছেন তারা।

[৩] বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম বলেন, আজও শতশত যাত্রী পারাপার করছে এবং শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।

[৪] মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির বলেন, পোশাক কারখানাসহ উৎপাদনকারী কল কারখানা ও দোকানপাট খোলার সরকারি সিদ্ধান্তে শ্রমিকরা কর্মস্থলে ফিরছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়