শিরোনাম
◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ১২ মে, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শতভাগ বেতনের দাবিতে গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগ

শরীফ শাওন : [২] গাজীপুরের কাশিমপুরে ডিবিএল গ্রুপের কারখানা শ্রমিকরা এপ্রিলের শতভাগ বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাজারো শ্রমিক কর্মবিরতি পালন করেন। পরে দুপুরে কারখানা ভাঙচুর করা হলে পুলিশের হস্তক্ষেপে তারা চলে যেতে বাধ্য হন।

[৩] ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএর সহসভাপতি এমএ রহিম বলেন, কারখানাটিতে ৩৮ হাজার শ্রমিক কাজ করেন। সরকারের নির্ধারিত কাঠামোতে রোববার ৬০ শতাংশ ভিত্তিতে তাদের এপ্রিলের বেতন দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে পূর্ণ বেতন বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করে। পরে কয়েকজন সন্ত্রাসী শ্রমিক আমার গাড়িসহ ৬-৭টি কারখানা ভাঙচুর করে বন্ধ করে দেয়।

[৪] তিনি বলেন, এপ্রিল মাসে সরকারের লকডাউনের সঙ্গে কারখানা বন্ধ থাকায় কর্মীরা কর্মরত ছিলেন না। একারনে ৬০ শতাংশ বেতন দেয়া হয়।

[৫] গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন বলেন, বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ