শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১১ মে, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ১১ মে, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুগল সার্চে সানি লিওনের চেয়ে জনপ্রিয়তার শীর্ষে প্রিয়াঙ্কা

মুসফিরাহ হাবীব: [২] অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সমান পারদর্শী বলিউড অভিনেত্রী সানি লিওন। কয়েক বছর ধরেই টানা সবচেয়ে বেশি গুগল সার্চ করা ভারতীয় নারী তারকা ব্যক্তিত্ব ছিলেন সানি। এবার ২০২০ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই চার মাসে সানি লিওনিকে হটিয়ে ভারতীয় হিসেবে গুগল সার্চে শীর্ষ স্থান দখল করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

[৩] এমনকী ভারতীয় কোনো পুরুষ তারকাও প্রিয়াঙ্কা চোপড়ার আগে নেই। নারী-পুরুষ নির্বিশেষে প্রিয়াঙ্কা চোপড়া নামটিই রেকর্ড পরিমাণ সার্চ করা হয়েছে। চার মাসে ৩৯ লাখ বার এর আগে কোনো ভারতীয়কে নাম ধরে খোঁজা হয়নি। গুগলে ৩১ লাখ সার্চ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সানি লিওন। আর তৃতীয় ক্যাটরিনা কাইফ। তাকে খোঁজা হয়েছে ১৯ লাখ বার।

[৪] পুরুষদের ভেতর সবচেয়ে বেশি সার্চ করা দুই ভারতীয় হলেন সালমান খান ও বিরাট কোহলি। গত চার মাসের হিসাবে পুরুষদের ভেতরে প্রথম সালমান খান। তাকে সার্চ করা হয়েছে ২১ লাখবার। আর বিরাট কোহলিকে ২০ লাখ বার। ১৩ লাখ সার্চ নিয়ে তৃতীয় হৃতিক রোশন। আর সেরা ১০ নারী তারকার মধ্যে আরো আছেন- দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, দিশা পাটানী, সারা আলী খান, কারিনা, শ্রদ্ধা কাপুর। সেরা দশে পুরুষ তারকার মধ্যে আরও আছেন রোহিত শর্মা, আল্লু অর্জুন, শাহরুখ খান, টাইগার শ্রফ, ধোনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়