শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ১১ মে, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ১১ মে, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার মাঝে শিক্ষা প্রতিষ্ঠান খোলা আত্মঘাতি, ঝুঁকি নিবে না মন্ত্রণালয়

আরিফ হোসেন: [২] কৈশোরের দূরন্তপনায় স্কুল মাঠ দাপিয়ে বেড়ানোর সুযোগটা এখন নেই। বৈশ্বিক মহমারী করোনার ছোবল হানায় বন্ধ করা হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ নোটিশ বলছে, ৩০মে অব্দি বন্ধ থাকছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। নিউজ ২৪

[৩] অঘোষিত লকডাউন কিছুটা শিথিল হওয়ায়, প্রশ্ন দেখা দিয়েছে, তবে কি খুলে দেয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।

[৪] জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সংক্রমণের তীব্র ঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত আত্মঘাতি হতে পারে।

[৫] শিক্ষাবিদরাও বলছেন, শঙ্কা মুক্ত না হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা উচিত হবে না। তাতে অনিশ্চয়তায় বাড়বে, ঝুঁকিতে পড়বে আগামী প্রজন্ম।

[৬] এই সংকটে নিম্ন আয়ের পরিবারের শিশুরা যাতে ঝরে না পড়ে সেদিকটা বিবেচনায় রেখে তালিকা তৈরির পরামর্শও দিলেন তিনি। সংকটকালে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে রাজি নয় শিক্ষামন্ত্রণালয়।

[৭] শিক্ষাসচিব জানান, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে ক্লাশ চালুর ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

  • সর্বশেষ