শিরোনাম
◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন ◈ যুদ্ধের নিন্দায় ঐকমত্য ব্রিকস নেতাদের, আসছে যৌথ ঘোষণা ◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৫:০২ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রোগীকে অ্যাম্বুলেন্স সেবা দেবে স্বেচ্ছাসেবক লীগ

সমীরণ রায়ঃ [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের যেকোনো অঞ্চলের করোনা রোগীকে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

[৩] সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা করোনা রোগী বহন করার জন্য ঢাকার মধ্যে ১০টি গাড়ি ও লাশ বহনের জন্য ১টি গাড়ি দিচ্ছি। ফ্রি অ্যাম্বুলেন্সের জন্য ০৯৬১১৯৯৯৭৭৭ নম্বরে কল করতে বলেছেন।

[৪] গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হলেও এখন গোটা বিশ্বই করোনাভাইরাসের কবলে। মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা দুই লাখ ৮০ হাজারেরও বেশি। তবে প্রায় সাড়ে ১৪ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী ১১ মে পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৫৭, এ পর্যন্ত মারা গেছেন ২২৮ জন। আর সুস্থ হয়েছেন ২,৬৫০ জন।

  • সর্বশেষ