শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং


ইয়াসিন আরাফাত : [২] রোববার রাত স্থানীয় সময় পৌনে ৯ টায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস) হাসপাতালের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে ভর্তি করা হয় ভারতের দুই বারের প্রধানমন্ত্রী ৮৭ বছর বয়সী মনমোহন সিংকে। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

[২] বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে কার্ডিও বিভাগের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা। শ্বাসকষ্টজনিত সমস্যাও রয়েছে তার । তবে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন হয়নি।

[৩] তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নীতিশ নায়েকের পর্যবেক্ষণে রয়েছেন ৮৭ বছর বয়সী এই প্রখ্যাত অর্থনীতিবিদ।

[৪] সর্ব শেষ গত পরশু কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ভিডিও কনফারেন্সে যোগ দেন মনমোহন সিংক। কোনও শারিরীক সমস্যা ছিল না। রোববার সন্ধ্যায় তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

[৫] দীর্ঘদিন ধরেই হ্রদরোগে ভুগছেন মনমোহন সিং। এর আগে ২০০৯ সালে দিল্লির এই হাসপাতালেই তার বাইপাস হার্ট সার্জারি করা হয়।

  • সর্বশেষ