শিরোনাম
◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ১১ মে, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ান ফ্লুতে ১৯৫৭ সালে মারা গেছে এক মিলিয়ন মানুষ

সিরাজুল ইসলাম: [২] ১৯১৮-১৯ সালে ফ্লুর অতি মহামারীর পর এটাই ২০ শতকে সব চেয়ে বড় অতি মহামারী। ১৯১৮-১৯ সালের ফ্লুর অতি মহামারীতে পৃথিবীতে এক থেকে দুই মিলিয়ন মানুষ মারা যায়।

[৩] ১৯৫৭ সালের এপ্রিলে এইচ২এন২ ফ্লুর প্রাদুর্ভাব হয় হংকংয়ে। পরে এটা চীনে ছড়িয়ে পড়ে এবং জুনে নৌবাহিনীর জাহাজের মাধ্যমে এটি উপকূলীয় সামরিক ঘাঁটি ও গ্রীষ্মকালীন শিবিরে পৌঁছায়।

[৪] জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ৪৩ অঙ্গরাজ্য এবং ৯টি দেশ থেকে এক হাজার ৬৮৮ জন মানুষ (অধিকাংশই নারী) আইওয়ার গ্রিনেলে গির্জায় সমবেত হয়। তারা বাড়ি ফেরার পরও কারো মধ্যে এ নিয়ে কৌতুহল সৃষ্টি হয়নি। কারণ যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ বিভাগ আশ্বস্ত করেছিলো- কোনও মহামারী হবে না। ২০০৯ সালে সিয়াটল টাইমসের নিবন্ধে এ তথ্য জানানো হয়। ম্যারিল্যান্ড থেকে আসা গ্রিনেল কলেজের ৭ বালক ও বালিকা ভাইরাস সংক্রমিত হয়। পরে এ ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।

[৫] ম্যারিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ ভাইরাস এতটা প্রাণঘাতী হবে, তা তারা ভাবতেও পারেননি। এটা মানুষ থেকে মানুষে এবং এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে। শিশুদের অনেক শিবিরেও ভাইরাস ছড়িয়ে পড়ে। অন্তত ৭০টি বিচ বন্ধ করে দেয়া হয়। এটাকে তারা বলছেন ওরিয়েন্টাল ফ্লু।

[৬] ইউরোপের দক্ষিণাঞ্চল, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার উপকূলীয় অঞ্চলের গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরা এ ভাইরাসের শিকার হয়। তবে দ্রæতই এ ভাইরাসের টিকা আবিষ্কার হয়।

[৭] এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মে ৪০ হাজার এবং শীতে ২০ হাজার মানুষ মারা গেছে। দ্য বাল্টিমোর সান

  • সর্বশেষ