শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১০ মে, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ১০ মে, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় মোট ৩ হাজার ৭০১ জন হোম কোয়ারেন্টাইনে

সাতক্ষীরা প্রতিনিধি : [২] সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৭০১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পত্র দেয়া হয়েছে ৩ হাজার ৫৯১ জনকে। এছাড়া জেলা থেকে এ পর্যন্ত মোট ৪৬৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে।

[৩] ইতিমধ্যে ৩১৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ৩১১ টি রিপোর্ট নেগেটিভ ও দুটি রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে নারায়নগঞ্জ থেকে আসা এক ইটভাটা শ্রমিক ও সাতক্ষীরার এক এনজিও কর্মী রয়েছেন।

[৪] এছাড়া যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোশিয়ান তার কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ তার ভাড়া বাড়ির হোম আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে মোট তিন জন করোনা আক্রান্ত ব্যক্তি সাতক্ষীরায় হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে রয়েছেন আরো এক জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়