শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রহস্য বনে গেছে ফ্রান্সে ১৩শ ইহুদি ধর্মাবলম্বীর মৃত্যু

ইসমাঈল আযহার: [২] মৃতের সংখ্যা প্রশ্নবিদ্ধ [৩] করোনাভাইরাস লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এব অসুস্থ করে তুলে লাখ লাখ মানুষকে। কিন্তু ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কয়েকদিনের মধ্যে ফ্রান্সে মারা গেছে ১৩০০ ইহুদি ধর্মাবলম্বী। যা এক রহস্য বনে গেছে। আল আরাবিয়া

[৪] ফ্রান্সে অর্ধ মিলিয়ন ইহুদি ধর্মাবলম্বী বসবাস করেন । দেশটির ৬ কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে ৭ শতাংশ ইহুদি।

[৫] আল-আরাবিয়া ডটকমের খবরে বলা হয়, বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ফ্রান্সে করোনায় ১,৩০০ ইহুদি মারা গেছে। দেশটির বিশাল জনসংখ্যার মধ্য থেকে ইহুদিদের মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

[৬] করোনাভাইরাসে গত বুধবার পর্যন্ত ফ্রান্সে ১৩০০ ইহুদি মারা গেছে। ইহুদি সম্প্রদায়ের ওপর সংবাদ প্রকাশকারী ইহুদি টেলিগ্রাফ এজেন্সি জানিয়েছে, ফ্রান্সে করোনায় মারা যাওয়া সংখ্যার ৫ শতাংশ ইহুদি।

[৭] ‘শিউরা কাদিসিয়া’ সংস্থা চাপের মুখে ইহুদি মৃতের সংখ্যা প্রকাশ করতে বাধ্য হয়। সংস্থাটি করোনায় মৃত শত শত ইহুদিদের দাফন করতে ইসরাইলে স্থানান্তর করেছে বলেও খবরে জানানো হয়েছে।

[৮] আল-আরাবিয়ার খবরে আরও বলা হয়, করোনায় মৃত ফরাসি ইহুদিদের সংখ্যা প্রশ্নবিদ্ধ। ইসরাইলি মিডিয়াগুলো বলছে, ফ্রান্সে করোনায় মারা গেছে ২ হাজারের বেশি ইহুদি, যা দেশটিতে মোট মৃত্যুর ৭.৭ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়