শিরোনাম
◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রাণের চাল নিয়ে চালবাজি, আওয়ামী লীগ থেকে বহিষ্কার ইউপি চেয়ারম্যান

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নে সরকারি চাল বিতরণে অভিযোগে চেয়ারম্যান মখলিছ মিয়ার বিরুদ্ধে মামলা হওয়ায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৯ মে) রাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন। ইত্তেফাক

এ বিষয়ে তিনি জানান, সরকার ত্রাণের পণ্য নিয়ে কঠোর অবস্থানে রয়েছে তাই এ নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া নৌকার মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। এ অবস্থায় ত্রাণ এবং ভিজিডি নিয়ে তার অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি তাকে চেয়ারম্যান পদ থেকেও বহিষ্কার করা হবে। রাত পৌনে ১১টায় সভাপতি ও সাধারণ সম্পাদক আদিল হোসেন জজ মিয়া স্বাক্ষরিত বরখাস্তের চিঠি জেলায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নূরপুর ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া সরকারি চাল বিতরণে চরম অনিয়ম করেছেন অভিযোগের প্রেক্ষিতে গত শুক্রবার রাতে তার হেফাজত থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১হাজার ৭শ কেজি চাল জব্দ করা হয়েছে। আরও ৩শ কেজি চালের হদিস পাওয়া যায়নি। এছাড়াও টিপসই নিয়ে ভিজিডি কর্মসূচির চাল প্রদান না করার অভিযোগও প্রমানিত হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফত রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে এবং অভিযোগের সত্যতা পায়। অভিযানের খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়