শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনারকালে বাল্যবিবাহ, কন্যাশিশুর প্রতি বৈধ সামাজিক সহিংসতা পরিবারের সম্মতিতে

খান আসাদ : এই এপ্রিলে, মাত্র ২৭টি জেলায় ১৭২০৩ জন নারীর সঙ্গে আলাপ করা হয়েছে। এর মধ্যে ৪২৪৯ নারী জানিয়েছেন, তারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। ৮৫ জন নারী যৌন সহিংসতার শিকার হয়েছেন। ১৬৭২ জন নারী জীবনে প্রথমবারের মতো সহিংসতার শিকার হয়েছেন। ২৭টি জেলার ১৭০০০ নারীর স্যাম্পল যদি হিসাব করি, সারাদেশের ৮ কোটি নারীর প্রায় ২৫ শতাংশ, মানে ২ কোটি মানুষ সহিংসতার শিকার হয়েছেন। ৩৩টি বাল্যবিবাহ হয়েছে। বাল্যবিবাহ কি কেবল ধর্মের কারণে?
নাকি ধর্ম ব্যবহৃত হয় দরিদ্র শিশুর প্রতি পিতৃতন্ত্রের সহিংসতার বৈধতার যুক্তি হিসেবে। ভালো সংবাদ আছে, ১৪১টি শিশুকে বাল্যবিবাহ থেকে বাঁচানো গেছে। এই বাঁচানোর কাজটি করেছে, স্থানীয় এনজিওরা। আমি উল্টো করে ভাবি, এদেশে ৭৫ শতাংশ নারীরা ভালো আছেন। আমি ভাবি, করোনারকালে পুরুষেরা রান্নাঘরে স্ত্রীদের কাজে সাহায্য করছে। আমি ভাবি, এই সময়ে অনেক পুরুষ নতুন করে আবিষ্কার করছে, পরিবারে মায়েরা, স্ত্রীরা, বোনেরা, কন্যাসন্তানেরা কী করে, কী ভাবে, সেটা জানার সুযোগ পাচ্ছে। পরিবারের মেয়েদের সঙ্গে গল্প করার সুযোগ পেয়েছে।
আমি অনেক অনেক ইতিবাচক কী কী হতে পারে ভাবতে চাই। আমরা একটা দেশকে স্বাধীন করেছিলাম, মানুষ সমৃদ্ধি ও মর্যাদা নিয়ে বাঁচবে বলে আশা করেছিলাম। আমদের কন্যা শিশুরা উচ্চ শিক্ষা পাবে, ডাক্তার হবে, প্রকৌশলী হবে, শিল্পী-সাহিত্যিক হবে। এই করোনারকালে বাল্যবিবাহ কন্যাশিশুর প্রতি বৈধ সামাজিক সহিংসতা, পরিবারের সম্মতিতে। ফেসবুক থেকে

  • সর্বশেষ