শিরোনাম
◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান ◈ ছবি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার ◈ রাজধানীতে নাশকতার পর নিরাপত্তা জোরদার, ২০০-এর বেশি চেকপোস্ট ◈ এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল সোনা-রুপার দাম ◈ নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি, বকেয়াসহ বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ১০ মে, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাদ্য নিরাপত্তার দায়িত্ব সেনা বাহিনীকে দেওয়ার দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

মনিরুল ইসলাম : [২] করোনা পরিস্থিতিতে দুনীতি ও লুটপাট বন্ধে খাদ্য নিরাপত্তার দায়িত্ব সেনা বাহিনীকে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)। শনিবার দেশব্যাপী দাবি দিবসের কর্মসূচী থেকে এই দাবি জানানো হয়।

[৩] কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৪] সমাবেশে বক্তৃতা করেন পার্টির ঢাকা মহানগর নেতা রুহুল আমিন, বসুনিয়া হাবিব, সিরাজুম মুনীর প্রমূখ।

[৫] সমাবেশ থেকে বর্তমান দুর্যোগময় পরিস্থিতিতে শপিংমলসহ দোকান-পাট খোলার আত্মঘাতি সিদ্ধান্ত বাতিল, খাদ্য সহায়তা প্রাপ্তদের তালিকা ওয়ার্ড ভিত্তিক অনলাইনে প্রকাশ।

[৬] সরাসরি কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, কারখানা লে অফ ঘোষণা ও শ্রমিক ছাটাই বন্ধ, শ্রমিকের বকেয়া শতভাগ পাওনা বেতন ঈদের আগেই পরিশোধ। এবং কোভিড-১৯সহ সকল রোগের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়।

  • সর্বশেষ