শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব‌্যবসায়ী‌কে মারধর ক‌রে চাঁদা দা‌বির ঘটনার মামলা নি‌তে অপারগ পু‌লিশ

ইসমাঈল হুসাইন ইমু: [২] গত ১ মে নর‌সিংদী পলাশ থানাধীন ঘোড়াশাল এলাকার জুট লে‌মি‌নে‌টিং ফ‌্যাক্টরীর মা‌লিক হুমায়ুনের উপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় থানায় অ‌ভি‌যোগ দি‌লেও তা আম‌লে নেয়‌নি পু‌লিশ।

[৩] ব‌্যবসায়ী হুমায়ুন জানান, ওই‌দিন শুধু তা‌কে মারধর করা হয়নি। ভার কা‌ছে মোটা অং‌কের টাকা দাবি ক‌রে‌ছে সন্ত্রাসীরা। না দেয়ায় আবা‌রো হামলার শিকার হ‌তে পা‌রেন ব‌লে আশঙ্কা কর‌ছেন তিনি।

[৪] তি‌নি আরো ব‌লেন, স্থানীয় সন্ত্রাসীরা তার কারখানার সাইন‌বোর্ডও ভাংচৃর ক‌রে‌ছে। ওই সন্ত্রাসীরা এলাকায় আড্ডাবা‌জি ও মাদক কারবা‌রি‌তে জ‌ড়িত। এসব কর্মকা‌ন্ডে বাধা দেয়াই কাল হ‌য়ে‌ছে। স্থানীয় সন্ত্রাসী এনাম, আবুল হো‌সেন, হৃদয়, সৌরভসহ ৮/১০ জন সদস‌্য র‌য়ে‌ছে ওই গ্রু‌পে।

[৫] এ‌দি‌কে ঘটনার খবর পে‌য়ে পলাশ থানার এসআই ইশ‌তিয়াক ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন। আশপা‌শের লোকজন ও প্রত‌্যক্ষদর্শীর স‌ঙ্গে কথা ব‌লে ঘটনার সত‌্যতা পান।

[৬] ত‌বে থানার ও‌সি শেখ না‌সির উ‌দ্দিন চাঁদাবা‌জির কো‌নো প্রমাণ পান‌নি ব‌লে জানান। তি‌নি ব‌লেন, যে‌হেতু চাঁদাবা‌জির কো‌নো স্বাক্ষ পাওয়া যায়‌নি তাই মামলা হয়‌নি। ব‌্যবসায়‌ি‌কে মারধ‌রের কথা স্বীকার কর‌লেও এ বিষ‌য়ে মামলা কেন হ‌লোনা এমন প্রশ্নের জবাব এ‌ড়ি‌য়ে আবা‌রো চাঁদা দা‌বির ঘটনার সত‌্যতা পান‌নি ব‌লে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়